৬৮ বছর আগের সুইডেন বিশ্বকাপের স্মৃতি ফিরল যুক্তরাষ্ট্রে

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের চলমান আসরে একের পর এক ম্যাচে দেখা যাচ্ছে অপ্রত্যাশিত চিত্র। টুর্নামেন্টের প্রথম সপ্তাহের শেষ ভাগে একদিনে অনুষ্ঠিত চারটি

2026-06-16T13:04:03+00:00
2026-06-16T13:04:03+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
৬৮ বছর আগের সুইডেন বিশ্বকাপের স্মৃতি ফিরল যুক্তরাষ্ট্রে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা বিশ্বকাপের চলমান আসরে একের পর এক ম্যাচে দেখা যাচ্ছে অপ্রত্যাশিত চিত্র। টুর্নামেন্টের প্রথম সপ্তাহের শেষ ভাগে একদিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। একই দিনে মাঠে নামা আটটি দলের কেউই জয়ের স্বাদ পায়নি।

বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে- প্রায় ৬৮ বছর আগে। এবার যুক্তরাষ্ট্রে চলমান আসর যেন সেই পুরোনো পরিসংখ্যানকে নতুন করে ফিরিয়ে এনেছে।

দিনের আলোচনার অন্যতম ম্যাচে বিশ্বকাপ অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামে শক্তিশালী স্পেন। ফেভারিট হিসেবে মাঠে নামলেও গোল করতে ব্যর্থ হয় ইউরোপের জায়ান্টরা। কেপ ভার্দের গোলরক্ষকের অনবদ্য পারফরম্যান্সে ম্যাচ শেষ হয় ০-০ সমতায়।

আরেক ম্যাচে বেলজিয়াম ও মিশর মুখোমুখি হয়। ম্যাচের এক পর্যায়ে এগিয়ে থাকলেও আত্মঘাতী গোলের কারণে ম্যাচ থেকে জয় হাতছাড়া করে মিশর। শেষ পর্যন্ত লড়াইটি ১-১ সমতায় শেষ হয়।
আরও পড়ুন

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে আলোড়ন তোলা সৌদি আরব এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে সমতা ফেরায় উরুগুয়ে। ফলে ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়।

দিনের শেষ ম্যাচে যুদ্ধবিধ্বস্ত ইরান ও ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড মুখোমুখি হয়। দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ হয়। ফেভারিট হিসেবে মাঠে নামলেও ইরানকে কঠিন চ্যালেঞ্জে ফেলে দেয় নিউজিল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাস ঘেঁটে দেখা যায়, এমন এক দিনে সব ম্যাচ ড্র হওয়ার নজির ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে একাধিক ম্যাচ গোলশূন্য ও সমতাভিত্তিক ফল নিয়ে শেষ হয়েছিল, যেখানে সুইডেন-ওয়েলস, ইংল্যান্ড-অস্ট্রিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড-জার্মানি এবং যুগোস্লাভিয়া-প্যারাগুয়ের মতো ম্যাচগুলো উল্লেখযোগ্য সমতার সাক্ষী ছিল।

এএডি/
  বিষয়:   সুইডেন  বিশ্বকাপ  স্মৃতি  যুক্তরাষ্ট্রে 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: