জাবিতে জুলাই হামলার বিচার, ১৬ জনের দায়মুক্তি

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে দেওয়া শাস্তি পুনর্বিবেচনা করে কয়েকজনকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে

2026-06-16T18:39:55+00:00
2026-06-16T18:40:31+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
জাবিতে জুলাই হামলার বিচার, ১৬ জনের দায়মুক্তি
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৬:৪০ পিএম
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে দেওয়া শাস্তি পুনর্বিবেচনা করে কয়েকজনকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে এবং কয়েকজনের শাস্তির মেয়াদ কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় দণ্ডপ্রাপ্তদের আপিলের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. বি. এম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জনের মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদন পর্যালোচনা করে ১৬ জনকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ২০ জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭ জনের শাস্তি বহাল রাখা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. বি. এম আজিজুর রহমান জানান, আজীবন বহিষ্কৃত ২১ জন শিক্ষার্থী পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে চূড়ান্তভাবে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৮ জনের শাস্তি কমিয়ে ২ বছর এবং ৫ জনের শাস্তি কমিয়ে ১ বছর করা হয়েছে। এছাড়া ২ বছরের শাস্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সনদ বাতিল হওয়া ১২ জন শিক্ষার্থীও আবেদন করেন। তাদের মধ্যে ৫ জনকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে ১ বছরের এবং ৩ জনকে ২ বছরের শাস্তি দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জাবি  জুলাই  হামলা  বিচার  দায়মুক্তি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: