বিশ্বকাপ নিয়ে ওয়েব সিরিজ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা নিয়ে নির্মিত হচ্ছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’। পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এতে উঠে আসবে আর্জেন্টিনা

2026-06-17T04:55:45+00:00
2026-06-17T04:55:45+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আনন্দ সময়
বিশ্বকাপ নিয়ে ওয়েব সিরিজ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৫ এএম   (ভিজিট : ৭)
জামাল ভূঁইয়া ও লামিমা লাম। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা নিয়ে নির্মিত হচ্ছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’। পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এতে উঠে আসবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আবেগ, ভালোবাসা ও মজার খুনশুটি। 

সম্প্রতি রাজধানীর একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে। আরও দৃশ্যায়ন হবে নগরীর বিভিন্ন লোকেশনে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লামকে।

এই সিরিজে অভিনয় প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, শুরুতে না করলেও পরিচালক আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। এর আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও সেটা ছিল আলাদা। কিন্তু নাটক-সিরিজে অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই পেশাদার। একটু কঠিন মনে হলেও অভিনয়টা উপভোগ করছি। আশা করছি সিরিজটি দর্শকদের ভালো লাগবে।  লামিমা লাম বলেন, একেবারেই ব্যতিক্রম কাজ। অভিনয় করে ভালো লাগছে। সিরিজটি দর্শকদের জন্য ভীষণ উপভোগ্য হবে।

এর আগেও ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে নাটক তৈরি করেছেন তারিক মুহাম্মদ হাসান। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে নাটক ‘টি-টোয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে নির্মাণ করেন ‘ট্রাইবেকার’। ‘ব্রাজেন্টিনা’ সিরিজ প্রসঙ্গে তারিক মুহাম্মাদ হাসান বলেন, বিশ্বকাপ ফুটবলের সময় অনেক ধরনের নাটক, সিরিজ হয়। 

গল্পের বেশিরভাগজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনা থাকে। আমার গল্পটাও যে খুব বেশি ব্যতিক্রম, তা না। তবে উপস্থাপনটা আলাদা করার চেষ্টা করেছি। দর্শক যেন নতুন কিছু পান, সে কারণে প্রতিটি চরিত্রের উপযোগী শিল্পীকে এখানে কাস্ট করা হয়েছে। 

উল্লেখ্য, ‘ব্রাজেন্টিনা’ সিরিজে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ প্রমুখ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রচার শুরু হবে।

/এসএকে


  বিষয়:   বিশ্বকাপ  ওয়েব সিরিজ  ব্রাজিল  আর্জেন্টিনা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: