গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না। এমন হুমকি

2026-06-17T11:32:24+00:00
2026-06-17T11:32:24+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩২ এএম 
বোমাসদৃশ বস্তু উদ্ধার। ছবি : সময়ের আলো
এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না। এমন হুমকি মূলক লেখা সম্বলিত একটি চিরকুট এবং একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিসম্বলিত ওই চিরকুটটি উদ্ধার করা হয়।


দোকানি শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো ব্যবসা-বাণিজ্য শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   গাংনী  বোমা সদৃশ বস্তু  হুমকি সম্বলিত চিরকুট  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: