মেসিকে নিয়ে বলার মতো আর কোনো শব্দ নেই : স্ক্যালোনি

সময়ের আলো ডেস্ক

খেলা

আবারও দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করতে জয়ের মূল নায়ক-ই ছিলেন লিওনল মেসি। ম্যাচের পর

2026-06-17T11:35:02+00:00
2026-06-17T11:35:02+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
খেলা
মেসিকে নিয়ে বলার মতো আর কোনো শব্দ নেই : স্ক্যালোনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩৫ এএম 
লিওনেল স্ক্যালোনি। ছবি : সংগৃহীত
আবারও দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করতে জয়ের মূল নায়ক-ই ছিলেন লিওনল মেসি। ম্যাচের পর অবশ্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স নিয়ে কোনো ভাষা খুঁজে পাননি কোচ লিওনেল স্ক্যালোনি।

স্ক্যালোনি বলেছেন, ‘মেসিকে নিয়ে বলার মতো আর কোনো শব্দ নেই। গত ২০ বছর ধরে সে আমাদের এমন পারফরম্যান্সে অভ্যস্ত করে তুলেছে। সে সবাইকে অনুপ্রাণিত করে।’


স্কালোনি এখন মনোযোগ দিচ্ছেন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে, যেখানে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নিজেদের লক্ষ্য নিয়ে এ কোচ বলেছেন, ‘আমরা এক ম্যাচ করে এগোবো। দল খুশি, অনেক খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। আশা করি, পরের ম্যাচেও জিতবো, যাতে তৃতীয় ম্যাচে সবাইকে আরও ভালোভাবে প্রস্তুত রাখা যায়।’

/কেএইচও
  বিষয়:   মেসি  স্ক্যালোনি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: