অভায়নগরে দুর্বৃত্তের হামলায় একাধিক মামলার আসামি নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে রিয়াজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার

2026-06-17T13:03:46+00:00
2026-06-17T13:15:59+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
অভায়নগরে দুর্বৃত্তের হামলায় একাধিক মামলার আসামি নিহত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১:১৫ পিএম  (ভিজিট : ১৯)
সময়ের আলোর ফাইল ছবি
যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে রিয়াজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিগাতী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিয়াজ ধলিগাতী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ধলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানানো হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস রিয়াজকে মৃত ঘোষণা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও মারাত্মক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়দের দাবি, নিহত রিয়াজের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে এবং এলাকায় তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বের কোনো শত্রুতা নাকি মাদক সংক্রান্ত কোনো বিরোধ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এই হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে অভয়নগর থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

হত্যাকাণ্ডের পর থেকে ধলিগাতী গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সবুজ বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি রিয়াজ নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   অভয়নগর  দুর্বৃত্ত  হামলা  মামলার আসামি  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: