হত্যা মামলায় গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

চাঁদপুর সংবাদদাতা

সারাদেশ

চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের

2026-06-17T13:53:24+00:00
2026-06-17T14:02:26+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হত্যা মামলায় গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ২:০২ পিএম
মো. সুমন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 


জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, ‘কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় সুমন পাটওয়ারীকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মান্নান পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধের হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারী। গত ১৫ জুন আত্মগোপনে থাকা এই সাবেক ছাত্রদল নেতাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।  

/মহু
  বিষয়:   হত্যা  মামলা  গ্রেফতার  ছাত্রদল  নেতা  বহিষ্কার  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: