মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

সময়ের আলো ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন বলে

2026-06-17T15:38:24+00:00
2026-06-17T15:38:24+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর।

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এমন সময় একইদিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।


দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া পুলিশ জানায়, ধাক্কা দেওয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত আছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

/কেএইচও
  বিষয়:   মালয়েশিয়া  লরির সংঘর্ষ  বাংলাদেশি  নিহত 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: