বিএনপি নেতার মুক্তি উদযাপন করতে গিয়ে প্রাণ গেল কর্মীর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

2026-06-17T23:02:04+00:00
2026-06-17T23:02:35+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সারাদেশ
বিএনপি নেতার মুক্তি উদযাপন করতে গিয়ে প্রাণ গেল কর্মীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১১:০২ পিএম  (ভিজিট : ১০)
ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কারাগারের সামনে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত ও অসুস্থ হয়ে মিঠু আলী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিঠু আলী গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় জেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। বুধবার তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তির খবরে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হন।

কারাগার থেকে বের হওয়ার পর ফুলের মালা দিয়ে রায়হানকে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র‌্যালিও বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও মানুষের চাপে তিনি শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাসেল টুডু জানান, সন্ধ্যায় মিঠু আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগ ওঠে আব্দুল্লাহ আল রায়হানের বিরুদ্ধে। ওই ঘটনায় মারধরের শিকার কনস্টেবল মো. শওকত বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে গত ৯ মে ঢাকার উত্তরা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় রায়হানকে গ্রেফতার করে পুলিশ।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিএনপি  নেতা  মুক্তি  উদযাপন  প্রাণ  কর্মীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: