সৌদির পর এবার ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা

সময়ের আলো ডেস্ক

খেলা

সৌদি আরবের ম্যাচে নিয়ম ভেঙে ফিফা বিশ্বকাপের মঞ্চে অনন্য এক নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছে। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি

2026-06-17T23:11:45+00:00
2026-06-17T23:36:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
খেলা
সৌদির পর এবার ইরাকের পতাকা মাটিতে রাখেনি ফিফা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১১ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১১:৩৬ পিএম  (ভিজিট : ১৭)
ইরাকের পতাকা। সংগৃহীত ছবি
সৌদি আরবের ম্যাচে নিয়ম ভেঙে ফিফা বিশ্বকাপের মঞ্চে অনন্য এক নজির সৃষ্টি করে প্রশংসায় ভাসছে। ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তাদের জাতীয় পতাকা মাটি স্পর্শ করতে দেয়নি ফিফা। 

এবার ইরাকের পতাকাও ওপরে রাখল ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে সাধারণত পতাকাগুলো মাঠে নামিয়ে প্রদর্শন করার নিয়ম থাকলেও সৌদি আরব ও ইরাকের ক্ষেত্রে আলাদা নজির সৃষ্টি করল ফিফা।

সৌদি আরবের জাতীয় পতাকায় ইসলামের পবিত্র বাণী ‘কালিমা’ খচিত রয়েছে। অন্যদিকে ইরাকের পতাকায় লেখা আছে ‘আল্লাহু আকবার’। প্রথমে বাড়তি ওজনের কারণে মাঠের ক্ষতি হচ্ছে জানিয়ে অনুরোধ বাতিল করলেও, প্রাক ম্যাচ অনুষ্ঠানে দেখা যায় ইরাকের পতাকা উঁচিয়ে রেখেছে ফিফা।


তবে শুধু একটি দলের পতাকা উঁচিয়ে রাখলে অন্য দলের প্রতি অসম্মান প্রদর্শন হতে পারে— এমন বিতর্ক এড়াতে দারুণ এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ নরওয়ের জাতীয় পতাকাটিও পুরো অনুষ্ঠানজুড়ে সমান উচ্চতায় উঁচিয়ে রাখা হয়। ফলে মাঠে এক চমৎকার সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। 

উল্লেখ্য, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধু সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকায় ধর্মীয় বাণী বা লিপি রয়েছে। 


/ইউএমএইচ





  বিষয়:   ইরাক  সৌদি আরব  ফিফা  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: