মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারী নিহত

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার (১৭

2026-06-17T23:14:02+00:00
2026-06-18T07:15:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারী নিহত
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১৪ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৭:১৫ এএম
লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।..

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগম শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য খুচুনি জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের হামলায় সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

এ ঘটনায় জয়মনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের নদী-খালে চলাচল এবং মাছ ধরার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নদী  নারী  কুমির  সুন্দরবন  বাগেরহাট  মোংলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: