শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

সময়ের আলো ডেস্ক

খেলা

শেষ মুহূর্ত পর্যন্ত যখন ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নাটকীয় মোড় নেয় ঘানা ও পানামার লড়াই। যোগ করা সময়ের

2026-06-18T08:20:43+00:00
2026-06-18T09:02:45+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:২০ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৯:০২ এএম
সংগৃহীত ছবি
শেষ মুহূর্ত পর্যন্ত যখন ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নাটকীয় মোড় নেয় ঘানা ও পানামার লড়াই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির করা একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ঘানা।

বৃহস্পতিবার (১৮ জুন) শেষ মুহূর্তের এই সাফল্যে মাঠজুড়ে দেখা যায় আফ্রিকান দলটির উচ্ছ্বাস, আর হতাশায় ভেঙে পড়ে পানামা।

এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ঘানা। একই সঙ্গে আফ্রিকার দেশগুলোর মধ্যে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক জয়ের রেকর্ডও এখন এককভাবে তাদের দখলে। ঘানার মোট জয় দাঁড়িয়েছে ছয়ে।
আরও পড়ুন

এপ্রিল মাসে দলের দায়িত্ব নেওয়া প্রধান কোচ কার্লোস কুইরোজের জন্যও এটি ছিল বিশেষ এক উপলক্ষ। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দে মাঠে ছুটে যান। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের উচ্ছ্বাসে উদযাপনের আবহ তৈরি হয়।

অন্যদিকে পানামার জন্য এটি ছিল আরেকটি হতাশার রাত। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের প্রতিটিতেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলটিকে। তবে এবারের হারটি সবচেয়ে বেদনাদায়ক বলেই মনে করা হচ্ছে, কারণ নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত তারা ড্রয়ের আশা বাঁচিয়ে রেখেছিল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের জন্য চেষ্টা চালালেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে বিরতিতে যায় ০-০ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটের কারণে গোলরক্ষক আতি-জিগি লরেন্সকে হারায় ঘানা। তার পরিবর্তে মাঠে নামেন বেঞ্জামিন আসারে। গোলরক্ষক পরিবর্তনের ধাক্কা সামলেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে সক্ষম হয় দলটি।

গ্রুপ ‘এল’-এর পয়েন্ট তালিকায় আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ইংল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছে। পানামার বিপক্ষে জয় পাওয়ায় ঘানার পয়েন্টও ইংল্যান্ডের সমান হয়েছে, তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে পানামা ও ক্রোয়েশিয়া।

সময়ের আলো/এএডি/
  বিষয়:   শেষ  মুহূর্ত  গোল  পানামা  ঘানা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: