আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে আবারও বিয়ের আলোচনায় কেন্দ্রবিন্দুতে অভিনেতা আমির খান। জুলাই মাসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন- এমন গুঞ্জন যখন জোরালো,

2026-06-18T12:23:09+00:00
2026-06-18T14:17:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আমিরের তৃতীয় বিয়ের মাঝেই কটাক্ষের শিকার কিরণ রাও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ২:১৭ পিএম
সংগৃহীত ছবি
বলিউডে আবারও বিয়ের আলোচনায় কেন্দ্রবিন্দুতে অভিনেতা আমির খান। জুলাই মাসে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পারেন- এমন গুঞ্জন যখন জোরালো, ঠিক তখনই আলোচনার অন্য প্রান্তে উঠে এসেছেন তার সাবেক স্ত্রী ও খ্যাতনামা নির্মাতা কিরণ রাও।

তবে এবার আলোচনার কারণ কোনো সিনেমা বা পেশাগত সাফল্য নয়, বরং তার পোশাককে ঘিরে তৈরি হওয়া সোশ্যাল মিডিয়ার বিতর্ক ও ট্রল।

সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে হাজির হন কিরণ রাও। লাল গালিচার সেই উপস্থিতিই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর সেখান থেকেই শুরু হয় নানা ধরনের মন্তব্য ও সমালোচনা।

অনুষ্ঠানে কিরণকে দেখা যায় সাদা-কালো চেক নকশার একটি শাড়িতে, যা তিনি পরেছিলেন ভিন্নধর্মী গিঁট দিয়ে, অনেকটা গামছা স্টাইলে। ব্লাউজের পরিবর্তে তিনি পরেছিলেন কালো একটি টি-শার্ট, যেখানে লেখা ছিল- ‘খোঁজ পেলে যোগাযোগ করবেন।’ মেকআপবিহীন স্বাভাবিক উপস্থিতি, চোখে চশমা আর কপালে ছোট টিপ- সব মিলিয়ে তার লুক ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী।
আরও পড়ুন

এই লুক নিয়েই শুরু হয় নেটিজেনদের প্রতিক্রিয়া। কেউ কটাক্ষ করে লেখেন, আমির খানের তৃতীয় বিয়েতেও কি তিনি এমন পোশাকেই থাকবেন? আবার কেউ প্রশ্ন তোলেন তার পোশাকের ব্যাখ্যা নিয়ে। অনেকেই তাকে ‘অপ্রাসঙ্গিক’ ও ‘বেমানান’ বলেও মন্তব্য করেন।

তবে সমালোচনার পাশাপাশি কিরণ রাওয়ের এই স্বতন্ত্র ফ্যাশন সেন্সের প্রশংসাও করেছেন অনেকে। ভক্তদের একাংশের মতে, তিনি সবসময়ই প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দেন। তাদের মতে, কিরণ কখনোই তারকাসুলভ চাকচিক্যের পেছনে ছোটেন না, বরং নিজের স্বাচ্ছন্দ্য ও পরিচয়কে গুরুত্ব দেন।

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আমির খানের সঙ্গে বিচ্ছেদ ঘটে কিরণ রাওয়ের। তবে বিচ্ছেদের পরও দু’জনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা যৌথভাবে ছেলের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও কিরণ নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন, যার সাম্প্রতিক উদাহরণ অস্কার দৌড়ে থাকা তার ছবি ‘লাপাতা লেডিজ’।

সময়ের আলো/এএডি/


  বিষয়:   আমির  তৃতীয়  বিয়ে  কটাক্ষ  শিকার  কিরণ রাও 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: