একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে

2026-06-18T14:35:11+00:00
2026-06-18T15:35:05+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৩:৩৫ পিএম
অভয়নগর থানা। ছবি : সংগৃহীত
যশোরের অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দুপুরে নিহতের মা রুব্বান খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের রাজু আহম্মেদ (২৩), ফজলু হোসেন (২৪) ও ওবায়দুল ইসলাম মানিক (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিয়াজ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত রিয়াজ হোসেন প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “হত্যা মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সময়ের আলো/এসএকে


  বিষয়:   মামলা  আসামি  কুপিয়ে হত্যা  গ্রেফতার  অভয়নগর  যশোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: