আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। টানা চারদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।শিল্পীর পরিবার

2026-06-18T16:49:39+00:00
2026-06-18T16:49:39+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম 
মুস্তাফা মনোয়ার। ছবি : সংগৃহীত
অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। টানা চারদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শিল্পীর পরিবার জানায়, গত রোববার (১৪ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় মুস্তাফা মনোয়ারকে। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার বলেন, ১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিলো। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।


এর আগে ২০২৪-এর সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা। চিকিৎসাধীন ছিলেন লাইফ সাপোর্টে। সেবার ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।

ওই অসুস্থতার দুই বছর পর নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গুণী এ ব্যক্তিত্ব। 

সময়ের আলো/আআ
  বিষয়:   আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: