পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে যা জানালেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের পাশ থেকে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কেটে সরানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি

2026-06-18T17:14:55+00:00
2026-06-18T17:17:52+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
জাতীয়
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে যা জানালেন সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের পাশ থেকে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কেটে সরানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোনো সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে।

ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে দাবি করেন মন্ত্রী।


তিনি বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। সে সম্পর্কে সবার সচেতন থাকাই বড় বিষয়।

জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণকর কাজ করার জন্য সরকার তৎপর জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পরিকল্পনা আর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার।

আড়াই বছরের মধ্যে রাজধানী ঢাকা থেকে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী।

সময়ের আলো/আআ


  বিষয়:   পদ্মা  রেলসেতু  পিলার  মাটি  সেতুমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: