মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর সফর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে সফর

2026-06-18T17:47:24+00:00
2026-06-18T17:47:24+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর সফর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে সফর করছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পর বৈদেশিক কর্মসংস্থানের দ্বিতীয় বৃহৎ গন্তব্য হলো মালয়েশিয়া। দেশটিতে দক্ষ জনশক্তি রফতানি বাড়ানো, কর্মীদের অধিকার-সুরক্ষা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া আরও জোরদার করাই প্রধানমন্ত্রীর সফরের অন্যতম লক্ষ্য।

দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। পাশাপাশি শ্রমিক পাঠাতে দুর্নীতি ঠেকাতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চলা সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসা বিধিনিষেধ এবং শ্রমবাজারে পরিবর্তনের প্রভাব পড়ছে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ওপর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে শ্রমিক নিয়োগের গতি আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার ঢাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।


মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। প্রতিবছর তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

তাই অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর শুধু একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মালয়েশিয়া  জনশক্তি  প্রধানমন্ত্রী  সফর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: