শিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক প্রধান নিয়োগের সিদ্ধান্ত ফের চালু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বেসরকারি স্কুল-কলেজে শর্ত সাপেক্ষে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) এমপিও নীতিমালা সংশোধন

2026-06-18T18:17:24+00:00
2026-06-18T18:37:50+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক প্রধান নিয়োগের সিদ্ধান্ত ফের চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৬:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজে শর্ত সাপেক্ষে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) এমপিও নীতিমালা সংশোধন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, এমপিও না নেওয়ার শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে অন্তবর্তীকালীন সময়ের জন্য। অন্তবর্তীকালীন মানে হলো অবসরজনিত কোনো পদ শূন্য হলে এবং এনটিআরসিএর নিয়োগ না হওয়া অবধি। যেহেতু এনটিআরসিএর নিয়োগপ্রক্রিয়ায় কিছুটা সময় নেয়। তাই এমন ব্যবস্থা। নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠান থেকে বেতন পাবেন। কোনোভাবেই এমপিওভুক্ত হতে পারবেন না। সর্বোচ্চ পাঁচ বছর থাকতে পারবেন।

২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাস থেকে এমন নিয়োগ স্থগিত রয়েছে। সর্বশেষ ২০২১ খ্রিষ্টাব্দে জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে এমপিও না নেয়ার শর্তে সরকারের অনুমোদন নিয়ে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। তবে নীতিমালায় দেওয়া এ সুযোগের কার্যকারিতা স্থগিত করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বহু স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অবসরে যাওয়ার পরেও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৩ খ্রিষ্টাব্দের শেষ দিকে কয়েকশ প্রধান-শিক্ষক ও অধ্যক্ষের করা এ আবেদন বাতিল করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর ১১.১১ অনুচ্ছেদে প্রতিষ্ঠান প্রধানদের চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রাখা হয়েছিল। এমপিও নীতিমালা অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে সমপদে বা উচ্চতর পদে (উচ্চতর পদ বলতে শুধু প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান বুঝাবে) নিয়োগের ক্ষেত্রে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ ৬০ বছর পর্যন্ত পাবেন। 


তবে ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সরকারের কোনো আর্থিক সুবিধা বা এমপিও না নেয়ার শর্তে সরকারের অনুমোদনক্রমে শুধু প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে আর্থিকসহ সব দায়ভার বহন করতে হবে এবং সরকার এর কোনো দায় বহন করবে না। এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান প্রধানের মেয়াদ সরকারের আর্থিক সংশ্লিষ্টতা না থাকলেও কোনোক্রমেই ৬৫ বছরের বেশি হতে পারবে না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষা  প্রতিষ্ঠান  চুক্তিভিত্তিক  নিয়োগ  সিদ্ধান্ত  চালু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: