স্পেনে বৈধ হতে পারেন ২০ হাজার বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্পেন সরকার।

2026-06-19T03:33:03+00:00
2026-06-19T03:33:03+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রবাস
স্পেনে বৈধ হতে পারেন ২০ হাজার বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৩৩ এএম 
স্পেনে ২০ হাজার বাংলাদেশি বৈধ হতে পারেন। ছবি : সংগৃহীত
ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্পেন সরকার। এতে প্রায় ২০ হাজার বাংলাদেশি উপকৃত হতে পারেন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

খলিলুর রহমান বলেন, স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে আনুমানিক ২০ হাজার বাংলাদেশি নাগরিক বৈধভাবে বসবাস ও কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। তবে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ সম্পূর্ণভাবে স্বাগতিক দেশের সার্বভৌম সিদ্ধান্ত বলে তিনি স্পষ্ট করেন।


তিনি বলেন, ‘কোনো বিদেশি দেশে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ মূলত সেই দেশের নিজস্ব আইন, নীতি ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাই বাংলাদেশ সরকার ও দূতাবাসগুলোর সর্বোচ্চ প্রচেষ্টা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও একতরফাভাবে এ বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘অনিয়মিত অভিবাসন প্রায়ই মানবপাচার, শ্রম শোষণ, আইনি জটিলতা ও অন্যান্য ঝুঁকির মুখে ফেলে। এ কারণে সরকার নিরাপদ, বৈধ ও সুশৃঙ্খল অভিবাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   স্পেন  বৈধ  বাংলাদেশি 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: