বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন সরদার (৪৩) নামে এক ব্যক্তির

2026-06-19T13:10:48+00:00
2026-06-19T13:10:48+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:১০ পিএম 
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন সরদার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাতের কোনো এক সময় উপজেলার হামিদকুড়া বিলের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন সরদার আড়ানী গোচর গ্রামের মৃত ভাদু কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মামুন সরদার বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কিংবা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শনিবার সকালে স্থানীয় কৃষক ও পথচারীরা মাঠে মরদেহ দেখতে পেয়ে বাঘা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈদ্যুতিক খুঁটি থেকে মরদেহ উদ্ধার করে।


স্থানীয়দের দাবি, মামুন সরদার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিদ্যুত  যন্ত্র  চুরি  বিদ্যুৎস্পৃষ্ট  নিহত  রাজশাহী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: