দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরার মিশনে

2026-06-19T14:04:43+00:00
2026-06-19T14:06:43+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ২:০৬ পিএম
ছবি : সংগৃহীত
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরার মিশনে দলে ফিরেছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।

ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের সামনে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারা। স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।


বাংলাদেশ একাদশ :
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ :
মিচেশ মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশো, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

সময়ের আলো/আআ

  বিষয়:   টি-টোয়েন্টি  বাংলাদেশ  ক্রিকেট  অস্ট্রেলিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: