অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, লাশ দুবাইয়ের মর্গে

ইউএই প্রতিনিধি

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে অগ্নিকাণ্ডে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. দিদারের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা

2026-06-19T19:47:23+00:00
2026-06-19T19:47:23+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রবাস
অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, লাশ দুবাইয়ের মর্গে
ইউএই প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম 
ছবি : আমিরাতে অগ্নিদগ্ধ মো. দিদার (সংগৃহীত)
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে অগ্নিকাণ্ডে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. দিদারের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে আবুধাবির রাজধানী এলাকার একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দুবাই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত দিদার চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব রাউজান, সালেহ আহমদের বাড়ির বাসিন্দা। তিনি মরহুম সুলতান আহমদের ছেলে।


সংযুক্ত আরব আমিরাতের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে, বলেও জানা গেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   অগ্নিকাণ্ড  বাংলাদেশি  প্রবাসী  মৃত্যু  লাশ  দুবাই  মর্গ 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: