‘ছাত্রদলের কমিটিতে টিকটকার-মাদকসেবী’ অভিযোগ, বিক্ষোভ-হাতাহাতি

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে

2026-06-19T22:27:30+00:00
2026-06-19T22:27:30+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
‘ছাত্রদলের কমিটিতে টিকটকার-মাদকসেবী’ অভিযোগ, বিক্ষোভ-হাতাহাতি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২৭ পিএম 
ছবি : সময়ের আলো
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সিটি কলেজ ও কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। বলছেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তবে এতে কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত করে।


বিষয়টি নিয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। এই কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা।

সময়ের আলো/আতা


  বিষয়:   ছাত্রদল  টিকটকার  মাদকসেবী  অভিযোগ  বিক্ষোভ  হাতাহাতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: