লক্ষ্মীপুরে দেশের প্রথম পরিবেশবান্ধব ইটভাটা চালু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। লক্ষ্মীপুরের রামগতিতে বকশি ব্রিকস-এ সম্পূর্ণ পরিবেশবান্ধব

2026-06-20T15:59:50+00:00
2026-06-20T15:59:50+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
লক্ষ্মীপুরে দেশের প্রথম পরিবেশবান্ধব ইটভাটা চালু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম 
প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এই ভাটায় সাতটি চেম্বারের একটি বিশেষ বয়লার নির্মাণ করা হয়েছে। ছবি : সময়ের আলো
জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান পরিবেশ দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। লক্ষ্মীপুরের রামগতিতে বকশি ব্রিকস-এ সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে ইট পোড়ানোর আধুনিক প্রযুক্তি চালু করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবেশ বিজ্ঞান ও দূষণ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এআইপিটি প্রকল্পের আওতায় এই সফল কার্যক্রম ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এই ভাটায় সাতটি চেম্বারের একটি বিশেষ বয়লার নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিদিন তিনটি চেম্বার করে ইট পোড়ানো হয়। বাকৃবির পরিবেশ বিজ্ঞান ও দূষণ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম. এ. ফারুকের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে এবং ইঞ্জিনিয়ার আলী হোসেনের নিরলস পরিশ্রমে এই বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও দূষণ মাত্রা নিরূপণের কাজ চলছে।

ইঞ্জিনিয়ার আলী হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করে তিনি ইতোমধ্যে দেশের কয়েকটি জায়গায় এই পদ্ধতিতে ইটভাটা চালু করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, সারা বাংলাদেশে এই পদ্ধতিতে ভাটা চললে পরিবেশ ও মানুষের কোনো ক্ষতি হবে না। এতে ইটের রঙ সুন্দর ও মজবুত হবে এবং ইটভাটার মালিকেরাও বেশি উৎপাদন করতে পারবেন।’


এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদদীন বলেন, ‘আমাদের রামগতিতে এমন পরিবেশবান্ধব ইটভাটা হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অধ্যাপক ড. এম. এ. ফারুক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে দূষণের উৎসগুলো চিহ্নিত করা এবং বিজ্ঞানসম্মত উপাত্ত সংগ্রহ করা। এই ফলাফল ভবিষ্যতে দেশের পরিবেশ নীতি নির্ধারণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’

ইনস্টিটিউটের গবেষকদের মতে, এই ধারাবাহিক পর্যবেক্ষণ ও ডেটা অ্যানালিসিস পরিবেশের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

সময়ের আলো/মহু



  বিষয়:   লক্ষ্মীপুর  পরিবেশবান্ধব  ইটভাটা  রামগতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: