ত্রিশালে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে মারধর করে জুতার মালা

2026-06-20T21:45:45+00:00
2026-06-20T21:45:45+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে মারধর করে জুতার মালা পড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 

শনিবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের এক মসজিদে। আটক ইমাম শাহিনুর টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে। 

মেয়েটি তার বাবার কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে গত তিন মাস যাবৎ পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভিতরেই উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে এলাকাবাসীকে ডাকেন। এলাকাবাসী চিল্লাচিল্লি শুনে এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।


এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের বাবার ধর্ষণ মামলা করেছেন। এ ঘটনায় ভিকটিমকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাটানো হচ্ছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   ত্রিশাল  শিশু ধর্ষণ  অভিযোগ  ইমাম গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: