গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ মিলল স্লুইসগেটের পানিতে

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে

2026-09-25T11:45:47+00:00
2026-09-25T11:45:47+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ মিলল স্লুইসগেটের পানিতে
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম 
গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ মিলল স্লুইসগেটের পানিতে। ছবি : সময়ের আলো
জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ঘটনাস্থলের পাশে তার পরা জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।


​শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।

​নিহতের স্বামী বাচ্চু সর্দার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়েই তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোসল  নিখোঁজ নারী  মরদেহ  স্লুইসগেট  পানি  জয়পুরহাট  আক্কেলপুর  খাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: