মাদকমুক্ত সমাজের বার্তা দিতে কমলনগরে ‘কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নে

2026-09-25T12:37:35+00:00
2026-09-25T12:37:35+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদকমুক্ত সমাজের বার্তা দিতে কমলনগরে ‘কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম 
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ছবি : সময়ের আলো
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নে শুরু হচ্ছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

সামাজিক পরিবেশ রক্ষা ও তরুণদের মাঠমুখী করতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মধ্যে রয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্বাস উদ্দীন ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন (নসির মাহমুদ সেরাং), মো. হাসান, হেলাল উদ্দিন, সাব্বির হাওলাদার, ফরিদ, আবির হোসেন মঞ্জু ও পারভেজসহ স্থানীয় যুবনেতারা।


আয়োজক আব্বাস উদ্দীন ভুঁইয়া বলেন, মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে একাত্মতা জানিয়ে যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাসির মাহমুদ সেরাং বলেন, চর কাদিরা ইউনিয়নবাসী জুয়া, মাদক ও যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় কঠোর ভূমিকা রাখবে। একই সঙ্গে গত দুই দিনে চর কাদিরা এলাকায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার করায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।


আয়োজকেরা জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

টুর্নামেন্ট সফল করতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে স্থানীয় সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদকমুক্ত সমাজ  কমলনগর  কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: