সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে আগুন

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া

2026-11-23T04:59:31+00:00
2026-11-23T04:59:31+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত।

বাসমালিকের দাবি, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশায় করে ৩ থেকে ৪ জন ব্যক্তি এসে পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন। বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বাসমালিক রাসেল বলেন, তার কর্মীরা বাসটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি জানতে পেরেছেন, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা এশিয়া পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১২টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন। আগুনের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এগিয়ে যান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

তিনি আরও বলেন, বাসটি বর্তমানে ঘটনাস্থলেই রয়েছে। বাসমালিক আগামীকাল সকালে থানায় আসবেন। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাইনবোর্ড  পার্কিং  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: