প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম
প্রতীকী ছবিশেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ইসমাইল ওরফে নিদানু (৫০) নামে কৃষক নিহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের সুজা উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতনিকান্দা গ্রামের হামিদ ও সুলায়মানদের সঙ্গে সুজা উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে হামিদ, সুলায়মানসহ কয়েকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে নিদানুসহ তার পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
একপর্যায়ে হামিদ, সুলায়মানসহ তাদের লোকজন ইসমাইলের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/এনএন