ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা

2026-11-22T22:29:37+00:00
2026-11-22T22:29:37+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম 
মো. শহিদুল ইসলাম শহীদ। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. শহিদুল ইসলাম শহীদ নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মো. শহিদুল ইসলাম ঝালকাঠি পুলিশ লাইন্সে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন তিনি। দুদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতা অনুভব করেন শহিদুল ইসলাম। পরে তিনি পুলিশ লাইন্সে অবস্থান করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সুপার মেরিন সুলতানা জানান, অসুস্থ হয়ে পড়ার পর শহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত রোববার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঝালকাঠি  ডেঙ্গু  আক্রান্ত  পুলিশ  পরিদর্শক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: