হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায়

2026-11-22T21:59:35+00:00
2026-11-22T21:59:35+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও নিহতের খালাতো বোন ফরিদা বেগম(৫০)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সারে ৫টার দিকে হাজারীবাগ বটতলা মাজার এলাকায় ঘটনাটি ঘটে। এতে পারভিন বেগম ঘটনাস্থলে নিহত হয়। এতে পারভিন বেগম ঘটনাস্থলে নিহত হয় এবং ফরিদা বেগম জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও উর্মিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভগে চিকিৎসাধীন আছে।

আহত ফাতেমা আক্তার উর্মি জানান, হাজারীবাগ বটতলা ৬তলা বাসার দুইতলায় থাকেন তারা। ঘটনার সময় সে বাসায় ঘুমিয়েছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে। বাইরে এসে দেখে বাসার দেয়াল একাংশ সহ জানালার গ্লাস ভেঙে যায়। তবে তার মায়ের ও খালার অবস্থা জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিল। এর পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীসের থেকে বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি।


হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, হাজারীবাগের বটতলার বাসায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছে ও দুইজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাজারীবাগে বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আহত উর্মির কপালে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভগে তার চিকিৎসা চলছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাজারীবাগ  গ্যাস লিকেজ  বিস্ফোরণ  নারী নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: