অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে খেত, বিপাকে চাষি

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু খেত ও পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল

2026-11-22T21:45:16+00:00
2026-11-22T21:47:57+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে খেত, বিপাকে চাষি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৯:৪৭ পিএম
পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। ছবি : সময়ের আলো
টানা কয়েকদিনের বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু খেত ও পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষিরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।

​কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

​স্থানীয় চাষিরা জানান, বর্তমানে মাঠে ধান কাটা শুরু হয়েছে এবং প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। যেসব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণ করা আলুর ওপর মাটি চাপা পড়েছে। ফলে চারা না গজিয়ে পঁচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের আশা করা হচ্ছে।

​অন্যদিকে, জমিতে কাটা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে খড় বা গোখাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। 


এছাড়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ থাকায় তাদের রোজগার কমে গেছে। চাষিদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

​জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বৃষ্টি  আলুখেত  চাষি  জয়পুরহাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: