রাশিয়ানদের টার্গেট করে মদ তৈরির অভিযোগে গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি

সারাদেশ

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে বিদেশি নকল মদ তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2026-11-22T18:37:18+00:00
2026-11-22T18:37:18+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাশিয়ানদের টার্গেট করে মদ তৈরির অভিযোগে গ্রেফতার ২
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে বিদেশি নকল মদ তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুনহাট ব্র্যাক অফিসের পাশের তিনতলা বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও প্রায় ২ হাজার লিটার জাওয়া ও মদ তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

অভিযুক্তরা হলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও বাসামালিক মো. উজ্জ্বল। 


বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঈশ্বরদী (খ) সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চক্রটি মদ তৈরি করে গ্রিন সিটি এলাকায় বিক্রি করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ঈশ্বরদী  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প  মদ তৈরির অভিযোগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: