পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আটক ৫

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়ায় টানা তিনদিনের দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

2026-11-22T17:35:15+00:00
2026-11-22T17:35:51+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আটক ৫
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৫:৩৫ পিএম
মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসানো হয়েছে। ছবি : সময়ের আলো
পাবনার বেড়ায় টানা তিনদিনের দফায় দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বেড়া পৌর বৃশালিখা এলাকা সহ বেশ কিছু স্থানে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে চলে। এখনও ওই সকল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দিন থেকে এখন পর্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গণগ্রেফতার ও লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 


এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। মাঠে পুলিশসহ প্রশাসনিক সকল ইউনিট কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   পাবনা  আ.লীগ-বিএনপি  সংঘর্ষ  আটক  বেড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: