সমুদ্রপাড়ে তিন মাসের পর্যটন উৎসব

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

পর্যটনশিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। রোববার (২২ নভেম্বর) বিকেল

2026-11-22T17:23:44+00:00
2026-11-22T17:28:24+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
সমুদ্রপাড়ে তিন মাসের পর্যটন উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
পর্যটনশিল্পকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’-এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।

হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈকতের পাশের ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে চব্বিশ ঘণ্টাই চলবে এই আয়োজন, যেখানে সাজানো হচ্ছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।

‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এই কার্নিভালের আরেকটি স্লোগান হলো ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’। উৎসবের নানা অনুষঙ্গের মধ্যে থাকছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিং। পাশাপাশি আয়োজনে রাখা হয়েছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং এবং বিচ স্পোর্টস।


আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য এই কার্নিভালের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠছে। এসব শিল্পকর্মে হাতি, ইলিশ, জেলেদের জীবন ও সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হবে।

এ ছাড়া উৎসবে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিং করার সুযোগও পাওয়া যাবে। প্রচলিত হোটেলকেন্দ্রিক পর্যটনের গণ্ডি ছাড়িয়ে প্রকৃতির কোলে রাত কাটানোর অভিজ্ঞতা দিতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের বসে খাওয়ার সুবিধাও থাকছে এখানে; দর্শনার্থীরা বিভিন্ন ফুড স্টল থেকে খাবার নিয়ে নির্ধারিত স্থানে বসে খেতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি থাকছে রাতের আকাশ দেখার সুযোগও।

সময়ের আলো/আতা
  বিষয়:   সমুদ্রপাড়  তিন মাস  পর্যটন উৎসব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: