প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
গ্রেফতার হানিফ। ছবি : সংগৃহীতউখিয়ায় এসআরবি-১৫ অভিযান চালিয়ে আলোচিত আয়াছ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আরসা সদস্য হানিফকে (২১) গ্রেফতার করেছে।
শনিবার (২১ নভেম্বর)রাত ১০টার দিকে ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরসা সদস্য হানিফ(২১)১৫ নম্বর ক্যাম্পের ১৫/ই-ব্লকের নূর আলমের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক(মিডিয়া)সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রোববার প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২১ নভেম্বর শনিবার রাত আনুমানিক ১০টার সময় এসআরবি-১৫ (সিপিসি-২) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এলাকায় অভিযান পরিচালনা করে মো. আয়াছ (১৮) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি একটি সশস্ত্র গোষ্ঠীর (আরসা) সদস্য হানিফকে(২১) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এনএন