খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি

খুলনা সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিক্ষুব্ধ জনতা।রোববার (২২

2026-11-22T22:12:59+00:00
2026-11-22T22:12:59+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি
খুলনা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম 
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলী। সংগৃহীত ছবি
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিক্ষুব্ধ জনতা।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত আকরাম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় অবস্থান করছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে চিনতে পেরে ঘিরে ধরেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর শুরু করেন। পরে তাকে আটক করে খুলনা সদর থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী পাল জানান, দুপুরে প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি আবেদ আলীকে ধরে থানায় নিয়ে আসেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   গোপালগঞ্জ  সাবেক ইউপি চেয়ারম্যান  খুলনা  গণপিটুনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: