চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের

2026-11-22T22:58:43+00:00
2026-11-22T22:58:43+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন হাউসনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন ও তাঁর মেয়ে লিমা খাতুন।

ওসি জানান, সকালে নিজ বাড়িসংলগ্ন একটি দোকানঘর খুলতে যান মিলি খাতুন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে এগিয়ে এলে মেয়ে লিমা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  শিবগঞ্জ  বিদ্যুৎস্পৃষ্ট  মা  মেয়ে  মর্মান্তিক মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: