প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম
বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : সময়ের আলোবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪১ বছরে পদার্পণ উদ্যাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।
এ ছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দফতর সম্পাদক সেলিম রেজা, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২২ নভেম্বর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত নবীনগর প্রেসক্লাব দীর্ঘ ৪১ বছর ধরে স্থানীয় সাংবাদিকতা, গণমানুষের অধিকার এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সময়ের আলো/এনএন