রাজশাহীতে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স

2026-09-25T12:07:57+00:00
2026-09-25T12:07:57+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা ৫০ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ২৪১ গ্রাম স্বর্ণসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৫-এর মিডিয়া সেল।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকার বাসিন্দা মো. ছাকিরুল (৪০)।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য এসআরবি-৫-এর একটি দল টহলে বের হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বোয়ালিয়া থানার দরিখরবোনা মোড় এলাকায় দুই ব্যক্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ নিয়ে অবস্থান করছেন।

পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বলাকা বিল্ডিংয়ের হিমো স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালায় এসআরবি-৫-এর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।


এ সময় জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠানে কষ্টিপাথর ও ডিজিটাল মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হলে স্বর্ণগুলো ২৪ ক্যারেটের বলে জানা যায়। এর মধ্যে একটি বারের ওজন ১২১ গ্রাম এবং অপরটির ১২০ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ ২৪১ গ্রাম। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ৬১ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহারের অভিযোগে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(এ)/২৫(ডি) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বর্ণ পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি।

সময়েরে আলো/জোই
  বিষয়:   রাজশাহী  লাখ টাকার স্বর্ণ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: