নাটোরের ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর

সারাদেশ

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ

2026-09-23T21:47:29+00:00
2026-09-23T21:49:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরের ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার
জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৯:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুই গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   নাটোর  ১০৬ পিস  ইয়াবা  পুলিশ  সদস্য  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: