নকআউটের টিকিটের লড়াইয়ে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হলো

2026-06-20T23:15:25+00:00
2026-06-20T23:15:25+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নকআউটের টিকিটের লড়াইয়ে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৫ পিএম 
নকআউটের টিকিটের লড়াইয়ে মুখোমুখি নেদারল্যান্ডস-সুইডেন। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি নেদারল্যান্ডস ও সুইডেন। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হলো দুই দল।

নকআউটের টিকিটের লড়াইয়ের দৌড়ে এগিয়ে থাকার জন্য দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি নেদারল্যান্ডস। রোমাঞ্চকর সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় এক পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে রোনাল্ড কোমানের দল। ফলে সুইডেনের বিপক্ষে ম্যাচে বাড়তি চাপ নিয়েই মাঠে নেমেছে ডাচরা।

তবে নেদারল্যান্ডসের সামনে এখনো ভালো সুযোগ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। তাই সুইডেনের বিপক্ষে ইতিবাচক ফল পেলে নকআউটে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে। বিশ্বকাপ ইতিহাসে এখনো শিরোপা জিততে পারেনি নেদারল্যান্ডস। তবে তিনবার রানার্সআপ হওয়া এবং ২০১৪ সালে তৃতীয় স্থান অর্জন করা দলটি বরাবরই বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা গ্রাহাম পটারের দল এই ম্যাচে জিততে পারলে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে। এমনকি জাপান যদি তিউনিসিয়াকে হারাতে না পারে, তাহলে গ্রুপ শীর্ষস্থানও প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১২টি জয় পেয়েছে ডাচরা, যেখানে সুইডেনের জয় আটটি। বিশ্বকাপের মূল পর্বে অবশ্য এটি হবে তাদের মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৭৪ বিশ্বকাপে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হিউস্টনে ৫ মিনিটেই এগিয়ে গেছে নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেছেন ব্রায়ান ব্রবি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   নকআউট  নেদারল্যান্ডস  সুইডেন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: