মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দুই গুরুত্বপূর্ণ এশীয় দেশ মালয়েশিয়া ও চীন সফরে

2026-06-21T09:34:40+00:00
2026-06-21T09:34:40+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৩৪ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দুই গুরুত্বপূর্ণ এশীয় দেশ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ জুন) বিকেলে তার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এ সফর শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি চীনে যাবেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সফরকে ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ফলে কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।
আরও পড়ুন

তিনি বলেন, চীন সফরের সময় দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক, চুক্তি, কর্মপরিকল্পনা ও প্রোটোকল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। অন্যদিকে চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

চীন সফরের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। দালিয়ানে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি নিয়ে মতবিনিময় করবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে। এতে প্রায় ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন, যা ব্যয় ও কার্যকারিতার বিষয় বিবেচনায় নির্ধারণ করা হয়েছে। সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এএডি/
  বিষয়:   মালয়েশিয়া  উদ্দেশ  বিকেল  রওনা  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: