‘মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘদিন অভিনয়জগত থেকে দূরে থাকলেও দর্শকদের মনে এখনও উজ্জ্বল নাম অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে পর্দার আলো ঝলমলে জীবন থেকে ব্যক্তিগত

2026-06-21T15:23:20+00:00
2026-06-21T15:23:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৩:২৩ পিএম
অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন অভিনয়জগত থেকে দূরে থাকলেও দর্শকদের মনে এখনও উজ্জ্বল নাম অভিনেত্রী সুমাইয়া শিমু। তবে পর্দার আলো ঝলমলে জীবন থেকে ব্যক্তিগত জীবনের এক ভিন্ন বাস্তবতার গল্প এবার তুলে ধরলেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানালেন, মা হওয়ার অভিজ্ঞতা তার কল্পনার চেয়েও অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে মাতৃত্বের শুরুর দিনগুলোর নানা স্মৃতি ও সংগ্রামের কথা শেয়ার করেন সুমাইয়া শিমু। বিশেষ করে যমজ সন্তানের মা হওয়ার পর জীবনে যে আমূল পরিবর্তন এসেছে, তা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শিমুর ভাষ্য, প্রথমবার মা হওয়ার আগেই তাকে ঘিরে ছিল অজানা ভয় ও উদ্বেগ। সন্তান জন্মদানের পুরো সময়জুড়েই মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। এমনকি সন্তানদের জন্য আগেভাগে নাম ঠিক করার সাহসও পাননি। তার বিশ্বাস ছিল, সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ার পরই এসব নিয়ে ভাববেন।
আরও পড়ুন

অভিনেত্রী জানান, টুইন বা যমজ সন্তান ধারণ করায় চিকিৎসকরাও তাকে বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়ে গিয়েছিল।

সন্তান জন্মের পরও সহজ হয়নি পরিস্থিতি। বরং শুরু হয় নতুন এক বাস্তবতা। শিমু বলেন, সন্তানদের জন্মের পর বুঝতে পেরেছিলেন একজন নারীর জীবন কতটা বদলে যেতে পারে। সেই পরিবর্তনের গভীরতা আগে কখনো কল্পনাও করেননি।

বিশেষ করে যমজ দুই শিশুর একসঙ্গে দেখভাল করা ছিল অত্যন্ত কঠিন। তিনি জানান, এক শিশুকে ঘুম পাড়িয়ে রাখার পর অন্যজনকে সামলাতে যেতেই প্রথমজন আবার কান্না শুরু করত। প্রথম কয়েক মাস এভাবেই দিন-রাত পার করতে হয়েছে তাকে।

প্রায় তিন মাস পর্যন্ত সন্তানদের নামও রাখা হয়নি বলে জানান শিমু। কারণ তখন তার পুরো মনোযোগ ছিল সন্তানদের সুস্থতা ও যত্নের দিকে।

এএডি/


  বিষয়:   মাতৃত্ব  স্ট্রাগল  কেমন  আমার  কল্পনা  অভিনেত্রী  সুমাইয়া শিমু 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: