কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাস

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসীর। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন ভারতীয় গাড়িচালকও।

2026-06-21T17:14:43+00:00
2026-06-21T17:15:53+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রবাস
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৫:১৫ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসীর। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন ভারতীয় গাড়িচালকও। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রবাসী পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সময় দুপুর দেড়টায় আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানী গ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।

স্থানীয় প্রবাসীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   কাতার  সড়ক দুর্ঘটনা  সিলেট  প্রবাসী নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: