বৃষ্টির দিনে খেতে পারেন গরুর মাংস দিয়ে সুস্বাদু নুডলস

সময়ের আলো ডেস্ক

ফিচার

কোরবানি ঈদ শেষ হলেও, নিশ্চয়ই এখনও অনেকের ফ্রিজেই রয়েছে গরুর মাংস। বৃষ্টির দিনে সেই মাংস দিয়ে নুডলস হতে পারে আপনার

2026-06-21T17:52:49+00:00
2026-06-21T17:52:49+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
ফিচার
বৃষ্টির দিনে খেতে পারেন গরুর মাংস দিয়ে সুস্বাদু নুডলস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৫২ পিএম 
গরুর মাংস দিয়ে নুডুলস। ছবি : সংগৃহীত
কোরবানি ঈদ শেষ হলেও, নিশ্চয়ই এখনও অনেকের ফ্রিজেই রয়েছে গরুর মাংস। বৃষ্টির দিনে সেই মাংস দিয়ে নুডলস হতে পারে আপনার পছন্দের খাবার। চলুন, জেনে নিই কীভাবে এই সুস্বাদু খাবারটি প্রস্তুত করবেন।

উপকরণ
গরুর মাংস : ১ কাপ
নুডলস : সেদ্ধ ২ কাপ
পেঁয়াজ কুচি : আধা কাপ
মাশরুম কুচি : আধা কাপ
আদা মিহি কুচি : ৪ টেবিল চামচ
রসুন কুচি : ৪ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া : ১ চা-চামচ
গোলমরিচ গুঁড়া : ১ চা-চামচ
লবণ : স্বাদমতো
পছন্দমতো সবজি
কাঁচা মরিচ কুচি
ধনেপাতা কুচি


সসের জন্য
ওয়েস্টার সস: ১ টেবিল চামচ
সুইট চিলি সস: ১ টেবিল চামচ
সয়াসস: ৪ টেবিল চামচ

রন্ধন প্রণালি
প্রথমে একটি পাত্রে তেল দিয়ে তাতে আদা ও রসুন কুচি ভেজে নিন। লাল হয়ে এলে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। তারপর আরেকটু ভেজে মাংস ও মাশরুম দিয়ে ভালো করে রান্না করুন। একটি বাটিতে সয়াসস, ওয়েস্টার সস, সুইট চিলি সস মিশিয়ে নিতে হবে। মাশরুম ভাজা ভাজা হয়ে এলে তাতে নুডলস, সস ও লবণ দিয়ে মিশিয়ে নিন। নামানোর আগে গোলমরিচ ও শুকনো মরিচ গুঁড়া এবং ধনেপাতা কুচি মিশিয়ে দিন। তারপর পরিবেশন করুন সুস্বাদু নুডুলস।

আপনি চাইলে একইভাবে খাসির মাংস দিয়েও নুডুলস তৈরি করে নিতে পারেন। চাইনিজ এ খাবারটি আপনার বৃষ্টির দিনকে আরও উপভোগ্য করে তুলবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   বৃষ্টি  গরু  মাংস  নুডলস  রেসিপি 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: