নেইমারকে কটাক্ষ করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

সময়ের আলো ডেস্ক

খেলা

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। চোটের কারণে এবারের বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের তারকা নেইমারের। তবে আগামী

2026-06-21T18:52:44+00:00
2026-06-21T18:52:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারকে কটাক্ষ করে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৫২ পিএম 
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও ফুটবল খেলোয়াড় নেইমার। সংগৃহীত ছবি
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। চোটের কারণে এবারের বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের তারকা নেইমারের। তবে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন নেইমার। 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বিশ্বকাপের সময় নেইমারকে নিয়ে রসিকতা করেছেন। ৩৪ বছর বয়সী ব্রাজিলের স্ট্রাইকারকে নিয়ে করা দেশটির প্রেসিডেন্টের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

ব্রাজিলের বেলো হরিজন্তেতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বকাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লুলা হাসতে হাসতে বলেছেন, নেইমার তো খেলছেই না। ও হল বিশ্বের প্রথম ফুটবলার যে, ঘরে বসে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।  

বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে কটাক্ষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ইন্টারনেটে দেখছিলাম। যে কোনও দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে ওদের। হয়তো ১১জন পেলেকে নিয়ে দল হবে। 

লুলা বলতে চেয়েছেন, চোট থাকা একজন ফুটবলার, যাকে খেলানো যাবে না জানার পরও কেন জাতীয় দলে রাখা হয়েছে। তাও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। প্রেসিডেন্টের রসিকতাকে সমর্থন করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীদের একাংশও।  



সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ব্রাজিল  প্রেসিডেন্ট  লুলা দ্য সিলভা  নেইমার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: