নিউইয়‌র্কে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তনদের মিলনমেলা

সময়ের আলো ডেস্ক

প্রবাস

নর্থ আমেরিকায় অবস্থানরত ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওলসার নর্থ আমে‌রিকার উদ্যো‌গে বার্ষিক বন‌ভোজন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১

2026-06-21T19:58:15+00:00
2026-06-21T19:58:15+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
প্রবাস
নিউইয়‌র্কে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তনদের মিলনমেলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম 
নিউইয়‌র্কে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তনদের মিলনমেলা। ছবি : সংগৃহীত
নর্থ আমেরিকায় অবস্থানরত ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওলসার নর্থ আমে‌রিকার উদ্যো‌গে বার্ষিক বন‌ভোজন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) নিউইয়‌র্কের বেলমন্ড লেক স্টেট পা‌র্কে এই বন‌ভোজন অনুষ্ঠিত হয়।

এতে আমে‌রিকার বি‌ভিন্ন স্টেট এ অবস্থানরত প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র ও তা‌দের প‌রিবারবর্গ অংশগ্রহন ক‌রে। দিনব্যাপী এই বন‌ভোজ‌নটি উৎসবমুখর প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হয়।

বন‌ভোজনে ১৯৬৭ সাল থে‌কে ২০২৫ পর্যন্ত পাশ করা প্রাক্তন ছাত্রবৃন্দ অংশ নেয়। সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত এই উৎসব চ‌লে। সকা‌লে বি‌ভিন্ন প্রকার সুস্বাদু খাবার ও চা প‌রি‌বেশন করা হয়। মধ্যাহ্ন বির‌তি পর্যন্ত বি‌ভিন্ন ইভেন্ট এ খেলাধুলা, ব্রা‌জিল আর্জেন্টিনা সমর্থকদের সমন্ব‌য়ে প্রী‌তি ফুটবল ম্যাচ অনু‌ষ্ঠিত হয়।

তিরা‌শি ব্যাচের আজিজ ও র‌নির তত্ত্বাবধা‌নে মধ্যাহ্নভোজ রন্ধন ও প‌রি‌বেশন করা হয়।  মধ্যাহ্নের পর র‌্যাফেল ড্র অনু‌ষ্ঠিত হয়। এরপর বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলা প‌রিচালনা ক‌রেন মিরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শে‌ষে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনৃুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ছাত্রবৃন্দ অংশ নেয়। সবাইকে ধন্যবাদ জা‌নি‌য়ে বক্তব্য দেন এই আয়োজন ক‌মি‌টির পক্ষ থে‌কে আজিজুল হক আজিজ, গাজী, ফয়সাল, রা‌জিব প্রমুখ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   নর্থ আমেরিকা  মিলনমেলা 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: