বাবার আয় ছিল ৮ হাজার, চার হাজার যেত তৌসিফের স্কুলের বেতনে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন

2026-06-21T20:50:12+00:00
2026-06-21T20:50:12+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বাবার আয় ছিল ৮ হাজার, চার হাজার যেত তৌসিফের স্কুলের বেতনে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৫০ পিএম 
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তুলে ধরেছেন বাবার ত্যাগ, সংগ্রাম এবং তার জীবন গঠনে নেওয়া এক সাহসী সিদ্ধান্তের কথা।

পোস্টে বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, তার আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবার।

তৌসিফ মাহবুব লেখেন, ‘যখন আব্বুর মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা, তখন তিনি আমাকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান। তার একটাই স্বপ্ন ছিল—ছেলে একদিন বড় হবে, ভালো কিছু করবে এবং সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা না ভেবে আমার সম্ভাবনাকে দেখেছিলেন।’

তিনি আরও লেখেন, ‘আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তার অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ, তিনি বিশ্বাস করতেন—শিক্ষা কোনো খরচ নয়, বরং সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ।’


বাবার স্বপ্ন প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আজ আমি তার সেই স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছি জানি না, তবে এটা নিশ্চিত—আজ আমি যা, তার ভিত্তিটা আমার আব্বুই গড়ে দিয়েছেন।’

পোস্টের শেষ অংশে তিনি বাবাকে নিজের জীবনের প্রথম শিক্ষক ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনি আমাকে স্বপ্ন দেখতে, বড় করে ভাবতে এবং সীমাবদ্ধতার মধ্যেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ বাবা দিবস। পৃথিবীর প্রতিটি বাবা দীর্ঘজীবী হোক।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাবা  হাজার  তৌসিফ  স্কুল  বেতন 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: