চট্টগ্রামে বিসিক শিল্প এলাকায় ফাঁকা গুলি, জড়িতরা অধরা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা বিসিক শিল্প এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ জুন) দুপুরে বিসিক শিল্প

2026-06-21T21:10:55+00:00
2026-06-21T21:10:55+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিসিক শিল্প এলাকায় ফাঁকা গুলি, জড়িতরা অধরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:১০ পিএম 
বিসিক শিল্প এলাকায় সশস্ত্র প্রকাশ্যে গুলিবর্ষণ। ছবি : সংগৃহীত
নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা বিসিক শিল্প এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২০ জুন) দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে ফাঁকা গুলির ঘটনা ঘটে। এই প্রতিষ্ঠানটির নাম ইউনেস্কা এসটিএস গ্রুপ। 

রোববার (২১ জুন) গুলি বর্ষণের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর প্রকাশ্যে ফাঁকা গুলি বর্ষণের এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে দেখা যায়, এক সন্ত্রাসী পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি করছে। পরপর দুই রাউন্ড গুলির সময় লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ঘটনার আগে বিসিক এলাকায় পাঁচজনের একটি দল অবস্থান নেয়। এরপর দলের এক সদস্য পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে ফাঁকা গুলি করার পর সন্ত্রাসীরা নির্বিঘ্নে সটকে পড়ে। গুলি বর্ষণকারী সদস্যরা স্থানীয়দের কাছে বোরহান বাহিনী নামে পরিচিত। গুলির শব্দে লোকজন ছোটাছুটি করেন। ঘটনার পর লোকজন ক্ষোভ প্রকাশ করলেও তাৎক্ষণিক পুলিশের কোনো টিম আসেনি। গুলি বর্ষণের পরই স্থানীয় এক যুবদল নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।


প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, গুলির ঘটনার কিছুক্ষণ পর নগরীর চার নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী এক যুবদল নেতাকে মোবাইল ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। তাঁকে উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া হয়। বোরহান বাহিনী নামে পরিচিত সশস্ত্র দলটি গেল কয়েক বছরে ধরে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। বিশেষ করে বিসিক শিল্প এলাকায়, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণ নিয়ে প্রায় সময় ফাঁকা গুলি বর্ষণ করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার বিষয়টি অবগত আছে পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। 

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পেছনে চাঁদাবাজরা জড়িত। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত আড়ালেই থেকে যান। এজন্য বিসিক এলাকায় সশস্ত্র তৎপরতা কমছে না বলে মনে করছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম  বিসিক শিল্প এলাকা  ফাঁকা গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: